সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

‘ভয়ংকর পরিকল্পনায় যুক্ত’ অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার সাভার এলাকা থেকে পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সোহেল রানা খোকনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাতের অভিযানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তারকৃতরা হলেন– সাঁথিয়ার দৌলতপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা খোকন (৪২), যিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন; এবং তার সহযোগী আমোষ গ্রামের বিদ্যুৎ হোসেন (৩৫), পিতা আব্দুর রশিদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংস কর্মসূচি এবং নাশকতা পরিকল্পনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওসি জুয়েল মিঞা জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে।”

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়, মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পুলিশের বিশেষ শাখা (এসবি) একটি সতর্কতা বার্তা জারি করেছে।

এসবির চিঠিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেকোনো সময় সংঘবদ্ধ সহিংসতার আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে সংগঠিত হয়ে রাজনৈতিক সহিংসতা, সাইবার প্রচারণা এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় লিপ্ত থাকতে পারে। এসব আশঙ্কার প্রেক্ষিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

৬১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন