সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

লোহাগড়ায় পারিবারিক কলহে স্বামীর উপর হামলা, স্ত্রী আটক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর ধারালো বটি দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রী রুমা বেগমের (২৫) বিরুদ্ধে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী বিল্লাল শেখ (৩৩) কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিল্লাল শেখ উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। তার স্ত্রী রুমা বেগমের বাড়ি একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশ বছর আগে বিল্লাল শেখ ও রুমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। একপর্যায়ে শনিবার রাতে রুমা বেগম ঘুমন্ত অবস্থায় বিল্লাল শেখের ওপর বটি দিয়ে আক্রমণ চালান এবং তার পুরুষাঙ্গে গুরুতর জখম করেন।

পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আবুল হাসনাত জানান, আহত ব্যক্তির শরীরে ৫ থেকে ৭টি সেলাই পড়েছে। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সকালে তাকে আর পাওয়া যায়নি।

এ ঘটনায় লোহাগড়া থানা পুলিশ অভিযুক্ত রুমা বেগমকে আটক করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে রুমা বেগমকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন