সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় ৩৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা গ্রামের ১৬ বছর বয়সী স্কুলছাত্রী মন্দিরা দাস নিখোঁজ হওয়ার ৩৬ দিন পার হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি।

ঘটনায় পরিবার অপহরণের অভিযোগ এনে মামলা করলেও তদন্তে আশানুরূপ অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পরিবার জানায়, মন্দিরা স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনের সড়কে গেলে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার বাবা বাসুদেব দাস। তিনি দাবি করেন, স্থানীয় যুবক দীপ্ত অপু (রতন বসুর ছেলে) দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল।

“আমরা একাধিকবার স্থানীয়ভাবে সালিশ করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। অবশেষে ১৮ জুন সে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়,” বলেন বাসুদেব দাস।

প্রথমে থানায় অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে আদালতের নির্দেশে তা গ্রহণ করে পুলিশ। পরে ৪ জুলাই সাতক্ষীরা সদর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। যদিও এতদিনেও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মন্দিরার মা বিশাখা রানী দাস বলেন, “আমরা দিন গুনছি, অথচ কোনো সাড়া নেই। মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। একজন আসামিকে ধরলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ কিছুই করছে না।”

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, “বর্তমানে কাজের চাপ থাকলেও আমরা মন্দিরা দাসের উদ্ধারে সচেষ্ট রয়েছি। সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”

মেয়ের খোঁজ না মেলায় শোক, হতাশা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন মন্দিরার পরিবার। তারা সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করছেন।

৫৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন