সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এসিসি’র বার্ষিক সভা, ভারতের আপত্তি, অটল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে।

শুরুতে ভারতের প্রবল আপত্তি থাকলেও এসিসির প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির দৃঢ় অবস্থানের ফলে শেষ পর্যন্ত বাংলাদেশেই অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সভা।

ভারত শুরুতে দাবি করে, বাংলাদেশে সভা অনুষ্ঠিত হলে তারা অংশ নেবে না। এমনকি আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিজেদের অবস্থানে পাশে টানার চেষ্টাও করে। কিন্তু এসিসি প্রেসিডেন্ট নকভি কোনো চাপের কাছে নত না হয়ে সভা ঢাকাতেই করার সিদ্ধান্তে অটল থাকেন।

ফলে শেষ মুহূর্তে ভারত সিদ্ধান্ত পাল্টে সভায় অংশ নেওয়ার ঘোষণা দেয়। যদিও ভারতের প্রতিনিধি রাজিব শুক্লা ভিসা সমস্যার কারণে ঢাকায় না এসে অনলাইনের মাধ্যমে সভায় অংশ নিচ্ছেন।

আফগানিস্তান ও ওমান সরাসরি উপস্থিত থেকে সভায় অংশ নিচ্ছে। তবে শ্রীলঙ্কার সরাসরি অংশগ্রহণ এখনও অনিশ্চিত, আর নেপাল ভারতের মতো ভার্চুয়ালি যুক্ত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সভায় এশিয়া কাপের সম্ভাব্য সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা গেছে। ভারত আয়োজক হলেও টুর্নামেন্টের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব রয়েছে।

প্রথমবারের মতো এসিসির উচ্চপর্যায়ের সভার আয়োজক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “এসিসির সঙ্গে সম্মত হয়েই আমরা এজিএম আয়োজন করছি। এটি তাদের নিজস্ব প্রোগ্রাম, আমরা শুধু লজিস্টিক সহায়তা দিচ্ছি।”

বুধবার এসিসি সভাপতি মহসিন নকভি ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন