সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

পাহাড়ে বৈষম্যের দেয়াল তুলে লুটেছে স্বার্থান্বেষীরা: নাহিদ ইসলাম

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "পাহাড়ে বৈষম্যের দেয়াল তুলে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ফায়দা লুটে আসছে। উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে ধান্ধাবাজি ও বিভাজন তৈরি করা হয়েছে।"

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে পদযাত্রার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্তমঞ্চে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, “আর কোনো বিভাজন নয়। এনসিপি বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ পাহাড় গড়তে চায়। শান্তির পাহাড়ে সম্প্রীতির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, "স্বৈরাচার, চাঁদাবাজ ও লুটপাটকারীরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এনসিপি একটি সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।"

 

সংবিধানের সংশোধনের আহ্বান

নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও দাবি করেন, ১৯৭২ সালের সংবিধানে পার্বত্য চট্টগ্রামের বহু ভাষাভাষী জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে বিবাদ সৃষ্টি করা হয়েছিলো।

"আমরা এমন একটি নতুন সংবিধান চাই, যেখানে সব জনগোষ্ঠী সমান মর্যাদা পাবে,"—বলেন এনসিপির আহ্বায়ক।

 

তিনি বলেন, বিগত ৫০ বছরে বিভাজনের রাজনীতি পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছে, আর এই সুযোগে তৃতীয় একটি পক্ষ বারবার ফায়দা লুটেছে। "এখন থেকে তৃতীয় পক্ষকে আর গেম খেলার সুযোগ দেওয়া হবে না,"—বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়
নাহিদ ইসলাম আরও বলেন, “স্বাধীনতার পর থেকেই পাহাড়ি-বাঙালিসহ সব জনগোষ্ঠী উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এনসিপি চায়, জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করে সবাইকে নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ।”

 

উপস্থিত নেতৃবৃন্দ
এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মনজিলা ঝুমা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডা. তাসনিম যারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ।

 

এছাড়াও খাগড়াছড়ি জেলা এনসিপির সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আখলিমা আক্তার, সুবোধ চাকমাসহ জেলা ও উপজেলার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় পুরো শহর।

সমাবেশ শেষে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

৫৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন