সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ সংকটে শিশুর মৃত্যু, হামলায় নিহত আরও ১১৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় খাদ্য সংকট ও ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে।

শনিবার (১৯ জুলাই) গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, তীব্র অপুষ্টির কারণে মাত্র ৩৫ দিনের এক শিশু প্রাণ হারিয়েছে। একই দিন অনাহারে আরও একজনের মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সূত্র জানিয়েছে, ওই দিন ভোর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহের সময়—তাঁরা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্র থেকে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন।

ইসরায়েলি বাহিনী একদিকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালাচ্ছে, অন্যদিকে ত্রাণ সরবরাহেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলো এখন ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ গাজায় চারটি ত্রাণ বিতরণকেন্দ্র চালু করে। তবে সেখানে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনা ও জিএইচএফের ভাড়াটে বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৯০০ ফিলিস্তিনি।

এর আগে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীন প্রায় ৪০০ ত্রাণকেন্দ্র গাজায় কার্যকরভাবে ত্রাণ বিতরণ করলেও বর্তমানে সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে বা সীমিত আকারে চলছে। নতুন চালু হওয়া কেন্দ্রগুলোকে এখন চরম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন মানবাধিকার কর্মীরা।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন