সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঢাকায় যাওয়ার পথে প্রাইভেট কারে জিম্মি করে ছয় লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারে যাত্রী উঠিয়ে এক ব্যক্তিকে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

দুর্বৃত্তরা তাঁকে আটকে রেখে নগদ টাকা, ব্যাংক কার্ড ও এটিএম বুথ থেকে মোট ৬ লাখ টাকার বেশি তুলে নেয় বলে জানান ভুক্তভোগী।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টার মধ্যে শ্রীপুর উপজেলার মাওনা ও মেম্বারবাড়ি এলাকায়। ভুক্তভোগীর নাম শাহজাহান বাদশা (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাসিন্দা এবং মো. বাবুল মিয়ার ছেলে।

শাহজাহান বাদশা জানান, রবিবার সকালে ঢাকায় একটি পরীক্ষায় অংশগ্রহণ এবং সেই রাতেই বিদেশযাত্রার প্রস্তুতির জন্য তিনি আগের দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হন। মাওনা চৌরাস্তা উড়ালসড়কের এক প্রান্তে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার যাত্রী তুলছিল দেখে নিরাপদ ভেবে তিনি গাড়িটিতে ওঠেন। তাঁর সামনেই আরও কয়েকজন যাত্রী উঠেছিল।

তবে গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে জিম্মি করে। এরপর তাঁর কাছ থেকে মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা ও চারটি ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। এরপর বিভিন্ন বুথে নিয়ে গিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পিন নম্বর জেনে ৬ লাখ টাকা উত্তোলন করে নেয় তারা। টানা সাত ঘণ্টা জিম্মি রেখে তাঁকে মারধর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং অন্য একজনের ফোন ব্যবহার করে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটলেও যেহেতু ভুক্তভোগী শ্রীপুর থানা এলাকা থেকে গাড়িতে উঠেছেন, তাই আমরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত শুরু করেছি।”

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন