সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

চকবাজারে ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর চকবাজারে ওষুধ ব্যবসায়ী মোঃ নাহিদুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ওসি সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটের দিকে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে অবস্থিত শাহী মসজিদের নিচতলায় “আব্দুল্লাহ ফার্মেসি” নামের একটি ওষুধের দোকানে ঢুকে মালিক মোঃ নাহিদুল ইসলামের বুকে ছুরি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভিকটিম পরে কিছুটা সুস্থ হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ চেয়ে দোকানে আসেন। ডাক্তারের প্রেসক্রিপশন চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে চলে যান। বিকেলে ওই একই ব্যক্তি পুনরায় ফিরে এসে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি আপন ভূঞার দেওয়া তথ্য অনুযায়ী সাতরওজার ৬৬/১ নম্বর একটি বাসার বাথরুমের ফল্স সিলিং থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তার পরিহিত জামা, প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

চকবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সাদ্দাতুল ইসলাম আপন ভূঞার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।চকবাজারে ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত: সাতরওজা থেকে অভিযুক্ত গ্রেফতার
ঢাকা, ২০ জুলাই ২০২৫
রাজধানীর চকবাজারে ওষুধ ব্যবসায়ী মোঃ নাহিদুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ওসি সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটের দিকে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে অবস্থিত শাহী মসজিদের নিচতলায় “আব্দুল্লাহ ফার্মেসি” নামের একটি ওষুধের দোকানে ঢুকে মালিক মোঃ নাহিদুল ইসলামের বুকে ছুরি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভিকটিম পরে কিছুটা সুস্থ হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ চেয়ে দোকানে আসেন। ডাক্তারের প্রেসক্রিপশন চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে চলে যান। বিকেলে ওই একই ব্যক্তি পুনরায় ফিরে এসে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি আপন ভূঞার দেওয়া তথ্য অনুযায়ী সাতরওজার ৬৬/১ নম্বর একটি বাসার বাথরুমের ফল্স সিলিং থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তার পরিহিত জামা, প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

চকবাজার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সাদ্দাতুল ইসলাম আপন ভূঞার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন