সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

নওগাঁর সাপাহারে শেষ হলো দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সাপাহারে ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল শেষ হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ, সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ও আমচাষী রফিকুল ইসলাম, তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি আম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো স্টল গড়ে আমজাত খাদ্যদ্রব্য, প্রক্রিয়াজাত পণ্য, আমের বিভিন্ন জাতের প্রদর্শনীসহ চাষিদের প্রোফাইল তুলে ধরেছে। মোট ৪০টি স্টল সাজানো হয়েছে মেলায়।

স্থানীয় আমচাষী ও ব্যবসায়ীরা এই উৎসবকে আম বাণিজ্যে নতুন দিগন্তের সম্ভাবনা হিসেবে দেখছেন। তারা মনে করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নওগাঁর আমকে বিশ্ববাজারে পরিচিতি দেওয়া সম্ভব এবং সাপাহারকে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা মিলবে।

চাষিরা দাবি করেছেন, নওগাঁর অধিকাংশ আম বাগানে উন্নত কৃষি প্রযুক্তি (গ্যাপ) অনুসরণ করে উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রপ্তানি কম হওয়ায় আমের কাঙ্খিত দাম পাওয়া যায় না, যা আমচাষে আগ্রহ কমিয়ে দিচ্ছে। তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা বলেন, আম রপ্তানির ক্ষেত্রে দূষণমুক্ত করার জন্য ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট (VHT) স্থাপন এবং আম বাছাই ও প্যাকিংয়ের জন্য প্যাকিং হাউজ এবং কোয়ারেন্টিন সনদ প্রদানের জন্য কৃষি বিভাগের একটি সঙ্গনিরোধ শাখা নওগাঁতে স্থাপনের প্রয়োজন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানান, সাপাহার দেশের শীর্ষ আম উৎপাদনকারী এলাকা হলেও চাষিরা এখনও প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে সাপাহারে প্রায় ২০ হাজারের বেশি আমচাষি রয়েছে এবং ১০ হাজার হেক্টরের অধিক জমিতে আম চাষ হয়। গত বছর এখানে প্রায় ৫ হাজার কোটি টাকার আম লেনদেন সম্পন্ন হয়েছে। ইউএনও আরও বলেন, ‘আমের স্বাদ ও গুণগতমানের কারণে সাপাহারের আম বিদেশে রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উদ্বোধনী ভাষণে বলেন, ‘নওগাঁর আম চাষ ইতোমধ্যেই শিল্পের পর্যায়ে পৌঁছেছে এবং এখানে সারা বছর আম উৎপাদন সম্ভব। তবে আম রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর করতে হবে। বর্তমানে দেশের বাইরে প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশির চাহিদা পূরণ করা যাচ্ছে না। এজন্য ভিএইচটি প্ল্যান্ট ও প্যাকিং হাউজ স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।’

আয়োজকরা জানিয়েছেন, নওগাঁর সাপাহারে এই দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত চলে।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন