সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
রাজনীতি

‘জুলাই থেকে জুলাই: কী পেল বাংলাদেশ’—নতুনধারার সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গত এক বছরে দেশে লাশের রাজনীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই থেকে জুলাই: কী পেয়েছে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৫ আগস্টের আন্দোলনের সময় জনগণ আশা করেছিলো সহিংসতা ও মৃত্যুর রাজনীতি বন্ধ হবে। কিন্তু তা হয়নি। বরং সাধারণ মানুষ প্রতারিত হয়েছে।”

সংবাদ সম্মেলনে মোমিন মেহেদী আরও অভিযোগ করেন, “ছাত্ররা আজ শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ, শিক্ষকরা রাজনীতিমুখী, ব্যবসায়ীরা জনগণকে ঠকাচ্ছে, আর রাজনীতিকদের একাংশ সহিংসতার মাধ্যমে ক্ষমতা ও অর্থের পেছনে ছুটছে। এই অবস্থায় নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণি দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস ও চাঁদাবাজির শিকার।”

তিনি আরও বলেন, “একটি চক্র একটি বিশেষ জেলার মানুষদের প্রতিবাদ করার কারণে পুরো জেলার অস্তিত্ব মুছে দিতে চায়। এটি অত্যন্ত উদ্বেগজনক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) হরিদাস সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী।

নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সারা দেশে সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে (১৬ জুলাই ২০২৪ থেকে ১৬ জুলাই ২০২৫) দেশের বিভিন্ন আন্দোলনে নিহত হয়েছেন ৮৬৫ জন, পরবর্তীতে নিহত হয়েছেন আরও প্রায় ৬,৩০০ জনের বেশি। এদের অনেকেরই ময়নাতদন্ত বা মামলা হয়নি, এবং অনেক ক্ষেত্রে গোপনে দাফন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তারা।

এছাড়াও, নেতারা দাবি করেন, গত এক বছরে দেশে চুরি-ডাকাতি এবং ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা বলেন, “সাড়ে ৪ হাজারের বেশি ধর্ষণ-নিপীড়নের ঘটনার মাত্র ১০ ভাগ গণমাধ্যম বা আইনি প্রক্রিয়ায় এসেছে।”

মোমিন মেহেদী বলেন, “আমিও ২০১৮ সালে গুমের শিকার হয়েছি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে। আজকের বাস্তবতায় আমরা এক ফ্যাসিস্ট থেকে মুক্তি পেতে গিয়ে আরেক ফ্যাসিস্টের কবলে পড়েছি।”

তিনি অভিযোগ করেন, “দেশ এখন সম্পূর্ণভাবে রেমিটেন্সের ওপর নির্ভরশীল। অথচ প্রতারণা, মিডিয়া প্রচার আর রাজনৈতিক মুখোশের আড়ালে চলছে শোষণ ও নিপীড়ন।”

সংবাদ সম্মেলনে নতুনধারা নেতারা সতর্ক করেন, দেশের মানুষের ন্যায্য জীবন ব্যবস্থা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষ ‘প্রতিবিপ্লবের পথে’ যেতে বাধ্য হবে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন