সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

ইসির তালিকায় যুক্ত হচ্ছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলার পর এবার তালিকায় যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’।

বুধবার (১৬ জুলাই) দুপুরের মধ্যেই প্রতীকের তালিকায় এটি যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশনের একাধিক সূত্র।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক দুপুর ২টার দিকে প্রতীকের গেজেট ও তালিকা নিয়ে সিনিয়র সচিবের দপ্তরে যান, তবে সচিব দপ্তরে অনুপস্থিত থাকায় তাকে ফিরে যেতে হয়।

এর আগে সকালে তিনি গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরানো হয়েছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ওয়েবসাইট থেকে তাদের প্রতীক সরানো হয়েছে, তবে প্রতীকের তফসিল থেকে নৌকা বাদ দেওয়া হয়নি। দলটি বিলুপ্ত হলে তবেই সেটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে।

এদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়ায় নতুন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যুক্ত থাকলেও আওয়ামী লীগের ‘নৌকা’ ছিল বহাল। এই বিষয়টিকে ঘিরেই শুরু হয় সমালোচনা।

গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে লেখেন, "অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?"

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় ৬৯টি প্রতীক রয়েছে, যার মধ্যে ৫১টি রাজনৈতিক দলের এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৫টিতে।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন