সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আইন-আদালত

চাঁনখারপুলে ৬ হত্যা : কনস্টেবল সুজনসহ ৪ জন ট্রাইব্যুনালে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর চাঁনখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ জনকে গুলি করে হত্যার মামলায় কনস্টেবল সুজনসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল—সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এর আগে, গত ৩ জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিনই আদালত আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন এবং আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার চার আসামি এখনো পলাতক রয়েছেন। তারা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

আদালতে উপস্থিত চার আসামির পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। একইসঙ্গে পলাতক চার আসামির পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে অব্যাহতির আবেদন জানানো হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ ১৪ জুলাই আদেশ ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছয়জন নিহত হন। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটি ২৫ মে আনুষ্ঠানিকভাবে আমলে নেয় ট্রাইব্যুনাল।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন