সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

পিসিসি'র খাগড়াছড়ি কলেজ শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে "কমিটি গঠন ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পাশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিসিসি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, জেলা প্রচার সম্পাদক রিয়াদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে ছাত্রদের আরও সক্রিয়ভাবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।


সভা শেষে এক বছরের জন্য খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে মাকসুদুল আলম সভাপতি, আহম্মেদ শামিম সাধারণ সম্পাদক এবং হাফিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন