সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বরগুনায় অপারেশনের সময় পেটে ফরসেপ রেখে সেলাই

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার একটি বেসরকারি ক্লিনিকে জরায়ুর অস্ত্রোপচারের সময় রোগীর পেটে প্রায় ৭ ইঞ্চি লম্বা ফরসেপ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে।

গুরুতর ওই চিকিৎসা ত্রুটির শিকার হয়েছেন কহিনুর বেগম (৭০) নামে এক নারী। সাত মাস পর বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে অস্ত্রোপচারের ফরসেপটি বের করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, কহিনুর বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা। গত বছর নভেম্বরে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরগুনা পৌর শহরের সোনাখালী এলাকায় ‘কুয়েত প্রবাসী হাসপাতাল’ নামক একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে জরায়ুর সমস্যা ধরা পড়লে ২০২৪ সালের ১৮ নভেম্বর জরায়ুর অস্ত্রোপচার করা হয়।

অপারেশনটি করেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফারহানা মাহফুজ এবং একই ক্লিনিকের চিকিৎসক ডা. সাফিয়া পারভীন।

অস্ত্রোপচারের পর থেকেই কহিনুর বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও উন্নতি না হওয়ায় পরে বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার এক্স-রেতে তার তলপেটে একটি কাঁচিসদৃশ বস্তু ধরা পড়ে। ২০২৫ সালের ১৮ জুন অপারেশনের মাধ্যমে সেই বস্তুটি—একটি ফরসেপ—পেট থেকে বের করে আনা হয়।

অপারেশনের জটিলতায় তার মলদ্বার বাদ দিয়ে নতুন একটি রাস্তা তৈরি করা হয়, তাতেও সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন।

ভুক্তভোগীর মেয়ে ফাহিমা বেগম বলেন, "আমার মা এখন মৃত্যুর মুখে। ভুল চিকিৎসায় তার পেটে যন্ত্র রেখেই সেলাই করা হয়েছে, খাদ্যনালীও কেটে ফেলতে হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি, এই চিকিৎসকদের বিচার চাই।"

মেয়ের জামাই হুমায়ুন জানান, "অপারেশনের পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। একবার নয়, দুইবার হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বরিশালে নিয়ে যাওয়া হয়। তখনই ফরসেপের বিষয়টি ধরা পড়ে।"

তবে অভিযুক্ত ক্লিনিক কর্তৃপক্ষ দায় নিতে নারাজ। কুয়েত প্রবাসী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক গাজী (মন্টু) বলেন, "ঘটনা শোনার পর আমি নিজেই রোগীর খোঁজ নিতে বরিশালে গিয়েছিলাম। আমাদের হাসপাতালের যন্ত্রপাতি পরীক্ষা করে কোনো কিছু নিখোঁজ পাওয়া যায়নি। অপারেশন করেছেন ডাক্তার, তাই বিষয়টি তার জানা থাকার কথা।"

এই বিষয়ে একাধিকবার ফোন করা হলেও বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফারহানা মাহফুজ ফোন রিসিভ করেননি।

এদিকে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, "বিষয়টি আমরা জেনেছি। বরগুনার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন