সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

হিমছড়ি সৈকতে নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে সমিতি পাড়া এলাকায় মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডকে খবর দেয়।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।

আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তিনি বগুড়া সদরের নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে।

এর আগের দিন, মঙ্গলবার হিমছড়ি পয়েন্ট থেকেই উদ্ধার করা হয় আরেক শিক্ষার্থী সাদমান রহমান সাবাবের (২১) মরদেহ। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা ও কে এম আনিসুর রহমানের ছেলে।

তিন শিক্ষার্থীই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, “স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের স্বজন ও বন্ধুরা ছবি দেখে লাশ শনাক্ত করেছেন। মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

জানা গেছে, মঙ্গলবার সকালে পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। পরে তারা হিমছড়ি সৈকতে যান। সেখানে তিনজন সমুদ্রের বাঁধ পেরিয়ে পানিতে নামেন। এক পর্যায়ে হঠাৎ উঁচু ঢেউ এসে তিনজনকেই টেনে নেয়।

স্থানীয়দের সহায়তায় সাবাবকে দ্রুত উদ্ধার করা গেলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে বাকি দুজন সাগরে ভেসে যান। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।

বুধবার সকালে সাগরের অন্য প্রান্তে ভেসে আসে আসিফের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড যৌথভাবে তার সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

এই ট্র্যাজেডি আবারও স্মরণ করিয়ে দিল সমুদ্রসৈকতে নিরাপত্তা ও সতর্কতার গুরুত্ব কতটা জরুরি।

 

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন