সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পাবিপ্রবিতে ক্যান্সার সচেতনতায় সেমিনার: প্রতি বছর মারা যায় এক কোটি মানুষ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“প্রতি বছর বিশ্বে প্রায় দুই কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে এক কোটি মানুষ মৃত্যুবরণ করেন,”— এমন তথ্য তুলে ধরে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ-এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইয়ুব।

সোমবার (৭ জুলাই) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। “Understanding the Gaps in Cancer Education and Awareness in Bangladesh and Finding Prospective Solutions: A Special Emphasis on Stigmas and Challenges among Women” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর সহযোগিতায় ছিল পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা দপ্তর।

সেমিনারে ড. মুস্তাক আরও বলেন, “প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারলে এবং যথাযথ চিকিৎসা দেওয়া গেলে এটি অনেকাংশে নিরাময়যোগ্য। শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে নিরাময়ের হার ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। দৈনিক মাত্র ৪০ মিনিট হাঁটলেই অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। তিনি বলেন, “একজন ক্যান্সার রোগী ও তার পরিবারকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আগে আমাদের পূর্বপুরুষরা ভেজালমুক্ত খাবার খেতেন, ফলে রোগব্যাধিও কম ছিল। বর্তমানে ভেজাল খাদ্য ও অসচেতনতার কারণে রোগ বেড়েছে। সচেতনতা বাড়িয়ে এসব রোগ প্রতিরোধ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড. এস এম মাহবুবুর রশিদ। সভাপতিত্ব করেন পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিই বিভাগের সহকারী অধ্যাপক তরুন দেবনাথ।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন