সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

মুন্সিগঞ্জে যমজ শিশুর লাশ উদ্ধার, হত্যা সন্দেহে মা–বাবা আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিলের পানিতে ভেসে থাকা অবস্থায় পাঁচ মাস বয়সী যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, শিশু দুটিকে ইচ্ছাকৃতভাবে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মা–বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের একটি বিল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম লামিয়া ও সামিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে বিবন্দী গ্রামের দিনমজুর মো. সোহাগ (৩২) ও পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের শান্তা আক্তার (১৮) পারিবারিকভাবে বিয়ে করেন। সম্প্রতি তাদের সংসারে অভাব-অনটন দেখা দেয়, যমজ কন্যা সন্তান জন্মের পর থেকে পারিবারিক কলহ বাড়তে থাকে।

সোমবার সন্ধ্যায় শান্তা প্রতিবেশীদের জানান, তার মেয়েরা হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বিলের পানিতে শিশু দুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মৃত্যুকে ঘিরে মা-বাবার মধ্যে পরস্পর দোষারোপ শুরু হয়। সোহাগের স্বজনদের দাবি, ঘটনার সময় সোহাগ বাড়ির বাইরে ছিলেন এবং শিশু দুটিকে শান্তা ঘরে একা সামলাচ্ছিলেন। তাদের অভিযোগ, শান্তাই সন্তানদের পানিতে ফেলে দিয়েছেন। অন্যদিকে শান্তার পরিবারের দাবি, সোহাগই শিশুদের পানিতে ফেলে রেখে বাজারে গিয়েছিলেন।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাইয়ুম বলেন, “বিভিন্নজনের কাছ থেকে শোনা যাচ্ছে, শিশুদের পানিতে ফেলার ঘটনায় মা বা বাবা কেউ একজন জড়িত। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।”

শিশুদের মা শান্তা ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ দুজনকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা জানান, “শিশুদের মৃত্যুর ঘটনায় মা–বাবাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি, তাদেরই কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। রিমান্ডের আবেদন করে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মামলা প্রক্রিয়াধীন।”

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন