সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

বান্দরবানের ধ্রুবতারা অংশ নিল Gen-Z Media Camp 2025-এ, উঠেছে সাহসী সাংবাদিকতার আলোচনায়

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ‘Gen-Z Media Camp 2025’. এই ক্যাম্পে সবার অধিকার, জলবায়ু পরিবর্তন, সমতা ও ন্যায়বিচারের পক্ষে তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা অংশগ্রহণ করেন।

৩ থেকে ৬ জুলাই পর্যন্ত এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এ অনুষ্ঠিত এই ক্যাম্পে দেশের ৩০টি জেলার ৩০ জন তরুণ সাংবাদিক, কনটেন্ট নির্মাতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও কৌশল শেখানোর মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে।

ক্যাম্পের সমাপনী দিনে, ৭ জুলাই রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উন্নয়নমুখী মিডিয়া প্ল্যাটফর্ম ‘লাল সবুজ প্রকাশ’। এটি একটি তরুণনির্ভর মিডিয়া প্ল্যাটফর্ম, যা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।

ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণরা অধিকারভিত্তিক সাংবাদিকতা, মানবিক গল্প বলার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্টচেকিং এবং নিউ মিডিয়া রিপোর্টিংসহ নানা বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান সাংবাদিক ও বিশেষজ্ঞরা।

প্রশিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুল কাইয়ুম (হেড অব কমিউনিকেশন, UNDP), ফারহানা সৈয়দ (উপ-পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন), মো. ইয়ামিন (ফ্যাক্টচেক সম্পাদক, AFP), সাবিরা নুপুর (হেড অব কমিউনিকেশন, IRC), রফিকুল মন্টু (ইনস্টিটিউট অব ইনভেস্টিগেটিভ ফটোগ্রাফি - IIP), এবং সাংবাদিক ও প্রশিক্ষক মহসিনুল হাকিম।

বান্দরবান পার্বত্য জেলা থেকে অংশ নেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি বর্ধন মারমা, সহকারী সাধারণ সম্পাদক রুনলে ম্রো এবং সিনেমাটোগ্রাফার গ্রীন মিলিও থোয়াইসিংনু মার্মা। এই প্রতিনিধিরা ক্যাম্পে নিজ সম্প্রদায়ের বাস্তবতা ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে গল্প বলার নানা দিক নিয়ে প্রশিক্ষণ লাভ করেন।

ক্যাম্পের সমাপনী দিনে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ছয়জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন: তিথি আজিম, আখলাকুস সাফা, সাইদুর রশীদ ইভান (যমুনা টেলিভিশন), জুম্মাতুল বিদা (চ্যানেল ২৪), তাসনিম মহসিন (দৈনিক সমকাল) এবং জীবন আহমেদ (দৈনিক মানবজমিন ও নেত্র নিউজ)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সভাপতিত্ব করেন ‘লাল সবুজ সোসাইটি’-এর উপদেষ্টা শাহীন ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‘লাল সবুজ প্রকাশ’ তরুণদের সত্যনিষ্ঠ, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে বলে আয়োজকরা জানান।

৪৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন