সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

পাকিস্তানের পাশে তুরস্ক, আঞ্চলিক স্থিতিশীলতায় যৌথ উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজারবাইজানের খাঙ্কেন্দি শহরে ৪ জুলাই ২০২৫ তারিখে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, সংযোগ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই নেতা।

এরদোয়ান বলেন, “বাণিজ্য ও জ্বালানি খাতে বিশেষভাবে, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।” তিনি গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, “তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের যৌথ লক্ষ্য অর্জনে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ”।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেও তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তুরস্ক পাকিস্তানকে সামরিক সরঞ্জাম, ড্রোন এবং যুদ্ধজাহাজ সরবরাহ করেছে, যা করাচি বন্দরে নোঙর করেছে। এতে পাকিস্তান নৌবাহিনী নতুন আত্মবিশ্বাস পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষণে উঠে এসেছে, ধর্মীয় ও আদর্শিক ঘনিষ্ঠতা ছাড়াও, ইসলামিক বিশ্বের নেতৃত্বে আসার কৌশলগত লক্ষ্য এবং অস্ত্রবাজারে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তুরস্ক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন