সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল চালু হয়নি পাঁচ বছরেও

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত দুটি হোস্টেল পাঁচ বছরেও চালু হয়নি।

উদ্বোধনের অপেক্ষায় থাকা এই হোস্টেল দুটিতে এখন জীর্ণতার ছাপ, নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম ও আসবাবপত্র। মূলত জনবল নিয়োগ না হওয়ায় হোস্টেল দুটি ব্যবহারযোগ্য হলেও কার্যক্রম চালু হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৎকালীন মন্ত্রী রাশেদ খান মেননের নামে প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজের পাশে দুটি দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ করা হয়। ২০ জন শিক্ষার্থীর থাকার উপযোগী এই হোস্টেল দুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা। ২০২০ সালে নির্মাণ শেষে ভবন দুটি সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হলেও আজও কার্যক্রম শুরু হয়নি।

এই অবস্থায় হতাশ স্থানীয়রা। তারা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলেও ব্যবস্থাপনার অভাবে প্রকল্প দুটি অকার্যকর হয়ে পড়েছে। হোস্টেল চালু না হওয়ায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা যেমন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি অব্যবহারে নষ্ট হচ্ছে দামী আসবাবপত্রসহ সরকারি অর্থে কেনা বিভিন্ন সরঞ্জাম।

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “জনবল সংকটের কারণে হোস্টেল দুটি চালু করা সম্ভব হয়নি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

৪০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন