সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে ফের রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন সংবিধানে 'জুলাই সনদ' যুক্ত না হলে আগামী ৩ আগস্ট থেকে ফের রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, "জুলাই সনদ নিয়ে আজও তালবাহানা চলছে। বলা হচ্ছে, এটি সংবিধানে যুক্ত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই সনদ অবশ্যই নতুন সংবিধানে স্থান পেতে হবে। যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের মর্যাদা ও নিরাপত্তার কথা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।"

তিনি আরও বলেন, "আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে এনসিপির নেতাকর্মীরা সমবেত হবে। সেখান থেকেই অন্তবর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হবে।"

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাহিদ বলেন, "আমরা ভেবেছিলাম, এই এক বছরে দেশ বদলে যাবে। কিন্তু পুরনো স্বৈরাচারী কাঠামো এখনো বহাল। দুর্নীতিবাজ ও লুটেরাদের রক্ষা করা হচ্ছে। আমরা যে সংগ্রাম করেছি, তা কোনো দলের ক্ষমতা বদলের জন্য নয় বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য।"

দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "দিনাজপুর এক লড়াকু জনপদ। নীল বিদ্রোহ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত এই অঞ্চলের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। অথচ এখানকার কৃষকরা আজও ন্যায্য মূল্য পায় না। আমরা চাই, আঞ্চলিক বৈষম্যের অবসান হোক।"

পথসভায় বক্তৃতার আগে নাহিদ ইসলাম দিনাজপুর বড়মাঠ থেকে ইনস্টিটিউট মাঠ পর্যন্ত পায়ে হেঁটে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, ডা. আব্দুল আহাদ ও ডা. তাসনিম জারা প্রমুখ।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন