সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত বেশ কয়েক জন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পূর্ব ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় একটি সামরিক নিয়োগ কেন্দ্রসহ আশপাশের ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জরুরি সেবা সংস্থা হামলার ছবি প্রকাশ করেছে, যেখানে উদ্ধারকর্মীদের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে কাজ করতে দেখা গেছে। তাদের দেওয়া তথ্যমতে, নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

কিয়েভে থাকা ইউক্রেনীয় জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা জানান, রাশিয়া ক্ষেপণাস্ত্র নির্দেশিকা ও ব্যাটারি সংশোধন ব্যবস্থার জন্য ব্যবহৃত একটি কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালায়।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর থেকেই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার তারা ইউক্রেনের ছোঁড়া ৬৯টি ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই বেলগোরোদ সীমান্ত এলাকায়।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোঁড়া ৫২টি ড্রোনের মধ্যে ৪০টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

রাশিয়ার লিপেটস্ক অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষে এক বৃদ্ধা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইগর আর্টামোনভ।

এছাড়া ওডেসা শহরে একটি বহুতল ভবনে রুশ হামলায় দুই শিশুসহ ছয়জন আহত হওয়ার তথ্য দিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার।

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন