সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ জনকে নিয়ে ফেরিডুবি, ৪ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে ভয়াবহ নৌদুর্ঘটনায় একটি ফেরি ৬৫ জন আরোহী নিয়ে ডুবে গেছে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৮ জন।

এএফপির খবরে বলা হয়, ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’ নামের ফেরিটি গতকাল বুধবার দিন শেষে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধাঘণ্টার মাথায় সাগরে ডুবে যায়। ফেরিটি গন্তব্যে ছিল বালির গিলিমানুক বন্দর, যা কেতাপাং বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নৌকর্মী ছিলেন। এছাড়াও ফেরিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল।

পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানিয়েছেন, ‘‘উদ্ধার হওয়া ২৩ জনের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সাগরে ভেসে থাকার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন।’’

রাতভর উদ্ধার তৎপরতায় অংশ নেয় ৯টি নৌকা। তবে ঘন অন্ধকার ও প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার ঢেউ উদ্ধারকাজকে কঠিন করে তোলে। এখনও নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপমালায় প্রায়শই এমন নৌদুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা ঘাটতি ও অতিরিক্ত যাত্রী বহনের কারণেই সাধারণত এসব দুর্ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

৪৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন