সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

জন্মদিনে মাকে মিস, প্রথমবার পায়েসের স্বাদ জয়ার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ (১ জুলাই) দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। প্রতিবছর পরিবারের সঙ্গে দিনটি কাটালেও এবার সে রীতি ভাঙলো।

এই মুহূর্তে তিনি কলকাতায় রয়েছেন এবং সেখানেই হচ্ছে তার জন্মদিনের বিশেষ উদযাপন।

জয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণায়, যেটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। পাশাপাশি চলছে ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং, যা কলকাতার বিভিন্ন লোকেশনে ধারণ করা হচ্ছে।

এই ব্যস্ততার মধ্যেই সোমবার (৩০ জুন) রাতে দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় তার জন্মদিনের অনুষ্ঠানের। প্রিয় চকলেট কেক তো ছিলই, সেই সঙ্গে ছিল এক চমক নলেন গুড়ের পায়েস। এ যেন জয়াকে নতুন এক স্বাদের অভিজ্ঞতা এনে দিলো।

জয়া বলেন, ‘অনেক বছর পর এমনভাবে জন্মদিন পালন করছি। ঢাকাতেও কখনো এমন আয়োজন হয়নি। এবার জন্মদিনটা শুটিং করেই কাটছে। তবে এখনও উপহার পেতে ভালোই লাগে।’

কেক কাটার পর তাকে নিজ হাতে খাইয়ে দেন ‘ডিয়ার মা’ ছবির অভিনেত্রী সোনালি গুপ্ত, যিনি পর্দায় তার মায়ের চরিত্রে অভিনয় করছেন। যদিও বাস্তব জীবনের মা ঢাকায় থাকায় এবার জয়ার সঙ্গে দেখা হয়নি। তবে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাই অন্যরকম।

‘মা সবসময় আমার জন্মদিনে চুপিচুপি কিছু একটা আয়োজন করে, কিন্তু শেষমেশ ধরা পড়ে যায়। এবার বললাম, জীবনে প্রথমবার পায়েস খেলাম জন্মদিনে! আমাদের ওখানে পায়েস খাওয়ার তেমন রেওয়াজ নেই। মা শুনে খুব খুশি হয়েছেন,’ বললেন জয়া।

তিনি আরও বলেন, ‘এবারের জন্মদিন আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ ছবিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল ও সায়ন মুন্সী প্রমুখ।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন