সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল সাত দিনের রিমান্ডে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিনটি হত্যা মামলাসহ ছয়টি মামলায় গ্রেপ্তার হওয়া মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ আমলী আদালত-১–এর বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া মোহাম্মদ ফয়সাল মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে।

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার এক আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। গুলিতে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ নামের তিনজন, আহত হন শতাধিক মানুষ। ওই ঘটনায় সদর থানায় তিনটি হত্যা ও একাধিক হত্যাচেষ্টার মামলা দায়ের হয়। প্রত্যেকটিতেই ‘হুকুমের আসামি’ হিসেবে ফয়সালের নাম উল্লেখ করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, ফয়সালের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কারাগারে যান। গতকাল সোমবার তাকে ঢাকা কারাগার থেকে মুন্সিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

আজ সকালে আদালতে তোলার সময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন