সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

তিনজনের মৃত্যুর ঘটনায় তত্ত্বাবধায়ক রফিকুল সন্দেহের কেন্দ্রে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহতরা সৌদিপ্রবাসী মনির হোসেন, তাঁর স্ত্রী স্বপ্না আক্তার এবং তাঁদের প্রতিবন্ধী ছেলে নাঈম হোসেন। তাঁরা সবাই লক্ষ্মীপুর থেকে ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারণ খাবারের বিষক্রিয়ায় মাত্র আধা ঘণ্টার মধ্যে তিনজনের মৃত্যু স্বাভাবিক নয়। সন্দেহ করা হচ্ছে, হোটেলে আনা খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল।

মনির হোসেন ও তাঁর পরিবার গত শনিবার ‘সুইট স্লিপ’ নামের হোটেলে উঠেন। জানা গেছে, ওইদিন রাতে কেরানীগঞ্জের বাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল কাছাকাছি একটি রেস্তোরাঁ থেকে তাঁদের জন্য খাবার নিয়ে আসেন। পরদিন সকালে তিনজনই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পরপরই রফিকুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রমনা থানা পুলিশ। রফিকুল জানিয়েছেন, তিনি পাশের একটি দোকান থেকে খাবার এনেছিলেন। তবে পুলিশ বলছে, তাঁর বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং আচরণ সন্দেহজনক। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হোটেলকর্মীদের জিজ্ঞাসাবাদও চলছে।

রোববার রফিকুল প্রথমে স্বপ্নাকে, পরে মনিরকে হাসপাতালে নিয়ে যান। তাঁর সঙ্গে থাকা মেয়ে প্রথমে নাঈমকে অচেতন অবস্থায় দেখে চিৎকার করলে হোটেলকর্মীরা তাঁকেও হাসপাতালে পাঠান। তিনজনই পরবর্তীতে মারা যান।

এ ঘটনায় মনির হোসেনের ইতালিপ্রবাসী ভাই দেশে এসে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, মামলায় রফিকুলকে গ্রেফতার দেখানো হবে।

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটি ছায়া তদন্ত করছে। তাদের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষক্রিয়াজনিত মৃত্যু হলেও এত অল্প সময়ের মধ্যে তিনজনের মৃত্যু অস্বাভাবিক, তাই এটি হত্যাকাণ্ড হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ জানিয়েছে, নিশ্চিত হতে মৃতদেহ থেকে সংগ্রহ করা ভিসেরা ও অন্যান্য নমুনা কেমিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন