সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
ভিন্নরকম

সত্যিই চামচ গিলে ফেলেন এক চীনা নাগরিক, তারপর...

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মদ্যপ অবস্থায় একটি কফির চামচ গিলে ফেলেন এক চীনা নাগরিক।

ঘটনার ভয়াবহতা সত্ত্বেও, পরবর্তী ছয় মাস তিনি ভেবেই ছিলেন এটি ছিল একটি দুঃস্বপ্ন মাত্র। অবশেষে হাসপাতালে গিয়ে জানা গেল, এটি স্বপ্ন নয়, বরং বাস্তবেই তার দেহে আটকে ছিল ১৫ সেন্টিমিটার দীর্ঘ একটি চামচ।

২৯ বছর বয়সী ইয়ান নামের ওই ব্যক্তি সম্প্রতি চীনের সাংহাইয়ের ঝোংশান হাসপাতালে যান। তার ধারণা ছিল, হয়তো খাবারের সঙ্গে ভুল করে প্লাস্টিক জাতীয় কিছু খেয়ে ফেলেছেন। কিন্তু চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, তার ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ অর্থাৎ ডিউডেনামে আটকে আছে একটি ধাতব চামচ।

চিকিৎসকদের মতে, চামচটি এমন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছিল যে সামান্য নড়াচড়াতেই তা অন্ত্রে ছিদ্র, রক্তক্ষরণ কিংবা মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারত।

ইয়ান চিকিৎসকদের জানান, ঘটনাটি ঘটেছিল গত জানুয়ারিতে, থাইল্যান্ডে বেড়ানোর সময়। মদ্যপ অবস্থায় নিজ হোটেল রুমে বমি করার চেষ্টা করছিলেন তিনি। সে সময় একটি সিরামিক চামচ গলায় দিয়ে উগরানোর চেষ্টা করছিলেন, কিন্তু অসাবধানতাবশত সেটি গিলে ফেলেন।

পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি ঘটনার স্মৃতি নিয়ে সংশয়ে পড়েন। শরীরে হালকা অস্বস্তি থাকলেও তা বমির পার্শ্বপ্রতিক্রিয়া ভেবে অবহেলা করেন এবং সাংহাই ফিরে গিয়েও স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যান।

১৮ জুন ঝোংশান হাসপাতালে ইয়ানের এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। প্রথমে একক স্নেয়ার ফোর্সেপ দিয়ে চামচটি বের করার চেষ্টা ব্যর্থ হয়। এরপর হাসপাতালের এন্ডোস্কোপি কেন্দ্রের পরিচালক ঝো হংপিং দুটি ফোর্সেপের সাহায্যে চামচটি পাকস্থলীতে নিয়ে আসেন এবং সেখান থেকে স্নেয়ার টুল দিয়ে সাবধানতার সঙ্গে তা বের করেন। প্রায় ৯০ মিনিটের জটিল প্রক্রিয়ায় অপারেশন সফল হয়। কয়েকদিন পর ইয়ান সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “নেশার ঘোরে মানুষ যে কত কিছু করতে পারে, এ তার প্রমাণ।” আরেকজন মন্তব্য করেন, “অবাক করার মতো বিষয়—তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন অন্য এক সমস্যার জন্য, আর ধরা পড়ল চামচ!”

তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি আরেক চীনা নাগরিকের অবিশ্বাস্য অভিজ্ঞতাও সামনে এসেছে। ৬৪ বছর বয়সী এক ব্যক্তি জানান, তিনি ১২ বছর বয়সে টুথব্রাশ গিলে ফেলেছিলেন এবং ভয়ে কাউকে কিছু বলেননি। দীর্ঘ ৫২ বছর পর তার অন্ত্র থেকে ১৭ সেন্টিমিটার দীর্ঘ সেই টুথব্রাশ উদ্ধার করা হয়।

৬৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন