সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
অর্থনীতি

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউনে অচল বাণিজ্য, পণ্যজটে ভোগান্তি

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থার মধ্যে রয়েছে বেনাপোল কাস্টমস হাউস।



শনিবারের পর আজ রবিবারও (২৯ জুন) কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত হননি। ফলে শুল্কায়ন, পরীক্ষণ এবং লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার অনুমোদিত ছয়টি ট্রাক দেশে প্রবেশ করলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় বন্দর এলাকায় পণ্যজট সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। আমদানি-রপ্তানি বাণিজ্যেও পড়েছে সরাসরি বিরূপ প্রভাব।

কাস্টমস হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, “এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউনের কারণে কাস্টমসের কোথাও কোনো কার্যক্রম চলছে না। বৃহস্পতিবারের অনুমোদিত পণ্য ছাড়া নতুন করে কিছুই হয়নি।”

এ কর্মসূচি পালিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও ‘প্রতিহিংসামূলক’ বদলি আদেশ বাতিলের দাবিতে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সংহতি জানিয়ে বেনাপোল কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরাও পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন।

এর আগে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি পালন করলেও শনিবার থেকে শুরু হয় পূর্ণদিবসের শাটডাউন। কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রাখা হয়েছে। গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে কর্মসূচির ব্যানার। কর্মবিরতির অন্য দিনগুলোতে সীমিত কার্যক্রম চললেও আজ সম্পূর্ণ বন্ধ ছিল বিল অব এন্ট্রি দাখিলসহ সব শাখা। সিএন্ডএফ এজেন্টদের স্টাফদেরও হাউসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, কর্মবিরতি দীর্ঘায়িত হলে বেনাপোল বন্দরে পণ্যজট আরও বাড়বে, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

৪৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন