সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার হামলা প্রতিহতের সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন।

ইউক্রেনীয় সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ জুন) রাতে সংঘটিত এই ঘটনায় জানানো হয়, যুদ্ধ চলাকালীন রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে গিয়েই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট এলাকা উল্লেখ করা হয়নি।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত পাইলট রুশ হামলার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন এবং সাতটি লক্ষ্যবস্তু সফলভাবে ভূপাতিত করেন। শেষ লক্ষ্যবস্তু ধ্বংসের সময় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আর বের হতে পারেননি।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট, যাতে বেসামরিক প্রাণহানি না ঘটে। এফ-১৬টি ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত হওয়া তৃতীয় যুদ্ধবিমান বলেও নিশ্চিত করা হয়।

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের ওপর ৪৭৭টি ড্রোন এবং ৬০টি বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বাহিনী এর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন