সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
বিনোদন

মুরাদনগরের ধর্ষণ নিয়ে ক্ষুব্ধ পাভেল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীর (২৫) উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার একটি ভিডিও শনিবার (২৮ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ দেখা দেয়।

এ প্রেক্ষাপটে রোববার রাতে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় ১৩ মিনিটের ওই লাইভে তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান এবং একাধিকবার ‘ধর্ষকদের ফাঁসি দিন’, ‘ধর্ষকদের মেরে ফেলুন’ এমন মন্তব্য করতে শোনা যায়।

পাভেল বলেন, “মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেটি কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। যারা এমন কাজ করেছে, তাদের সম্মুখে এনে কঠোরতম শাস্তি দিতে হবে হোক তা ফাঁসি বা ক্রসফায়ার।”

তিনি আরও বলেন, “এই দেশের অবস্থা এখন আগের চেয়েও খারাপ। আমরা যাদের বিশ্বাস করে আন্দোলনে নেমেছিলাম, তাদের মুখে এখন কোনো প্রতিবাদের আওয়াজ নেই। যদি কেউ আওয়াজ না তোলে, তাহলে ধরে নিতে হবে তারা শুধু নিজেদের স্বার্থে আন্দোলন করেছিল।”

সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পাভেল বলেন, “যারা এখন ক্ষমতায় বা ক্ষমতায় আসার চেষ্টা করছেন আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম: এই পৈশাচিক ঘটনার দায় এড়াতে পারবেন? ধর্ষকেরা যে শিক্ষা পাবে, সেটাই যেন হয় এই ঘটনার পরিণতি।”

পাভেল ব্যক্তিগতভাবে বলেন, “একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, আমার মনে হয় যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের পরিবারও যেন এ ঘটনার দায় অনুভব করে। মা-বাবা, ভাই-বোন যদি জানেন, আপনার ঘরের সন্তান এমন জঘন্য কাজ করেছে, তাহলে আপনারাও দায়িত্ব নিন। মেরে ফেলুন এমন সন্তানকে।”

লাইভের শেষদিকে তিনি বলেন, “আমাদের সবার ঘরেই মা-বোন আছে। যারা অতীতে বিভিন্ন ইস্যুতে শাহবাগ বা রাস্তায় নেমেছেন, তারা এবারও যেন এই ঘটনার বিরুদ্ধে রাস্তায় নামেন। আরেকটি জনসমুদ্র চাই এবার দাবি হোক ধর্ষকদের ফাঁসি।”

এ সময় তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদেরও কড়া ভাষায় স্মরণ করেন। বলেন, “তারা যদি এবার নীরব থাকেন, তাহলে ধরে নিতে হবে তারা কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থেই তখন আন্দোলনে নেমেছিলেন।”

লাইভের একপর্যায়ে নিজের অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে আবেগভরা কণ্ঠে লাইভটি শেষ করেন পাভেল। তিনি জানান, তার মায়ের শিগগিরই একটি অপারেশন হওয়ার কথা রয়েছে।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন