সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
অর্থনীতি

৬ জুলাই ডিএসইসির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর বহুল প্রত্যাশিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।

এই আনন্দমুখর অনুষ্ঠানের আগেই ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দের পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ। এছাড়াও, অনুষ্ঠানের স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে দেশের বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং ডায়মন্ড সিটি।

অনুষ্ঠানে আয়োজন থাকবে বিশেষ র‌্যাফেল ড্র, যার প্রধান পুরস্কার হিসেবে গ্লোবালইডির পক্ষ থেকে একটি মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট, গ্রিস্টারের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট এবং প্রবাসীর পক্ষে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকপ্টার রাইড টিকিটসহ আরও অনেকে চমকপ্রদ পুরস্কার থাকছে। পুরস্কারগুলোর বিস্তারিত পরবর্তীতে ঘোষণা করা হবে।

ডিএসইসি আয়োজকরা জানিয়েছেন, এই ফ্যামিলি ডে শুধু বিনোদনের আয়োজন নয়, এটি সাব-এডিটরদের মধ্যে আন্তরিক বন্ধন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। পরিবারসহ অংশগ্রহণ করে সকলে একটি স্মরণীয় দিন উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী সকল সদস্যকে ৩০ জুন ২০২৫ এর মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত তারিখের পর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের থেকে কুপন সংগ্রহ করতে হবে।

ডিএসইসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এবারের ফ্যামিলি ডে হবে আনন্দময় ও প্রাণবন্ত এক মিলনমেলা, যেখানে মিলিত হবে বিনোদন, পুরস্কার এবং সৌহার্দ্যের অপূর্ব সমন্বয়।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন