সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশপিভিসি ব্যানার ব্যবহারে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে জরিমানা
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: কক্সবাজারে সালাহউদ্দিন
প্রশাসন জনগণের বিরুদ্ধে থাকলে আবারো ৫ আগস্ট হবে : হাসনাত
মোংলায় ৩০ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নরসিংদীতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
কিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
ভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
রাজশাহীতে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাঅদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু কাল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, আহত ২

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগ নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন সাদ্দাম হোসেন, সোনাডাঙ্গার সোনার বাংলা গলির বাসিন্দা। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। আহত অপর যুবক মিরাজ (স্থানীয়ভাবে পরিচিত 'কাউয়া মিরাজ') হাসপাতালে চিকিৎসা না নিয়েই পালিয়ে গেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সোহাগের বাড়িতে আকস্মিকভাবে গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে গেলে বাড়ির ভেতর সাব্বিরের নিথর দেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “নিহত ও আহত তিনজনই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। সোহাগ, যার বাড়িতে হামলার ঘটনা ঘটে, তিনিও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।”

তিনি আরও জানান, "ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেড সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সাব্বিরের মাথার পেছন থেকে ঢুকে গুলি একটি চোখ ভেদ করে বেরিয়ে যায়। সাদ্দামের মাথার পেছনেও গুলি বিদ্ধ হয়।"

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান জানান, “গত মাসে রূপসায় কালা রনি নামে এক সন্ত্রাসীকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন ছিলেন সাব্বির। আজকের ঘটনাটি সেই হত্যার প্রতিশোধ হিসেবে ঘটতে পারে বলে আমরা মনে করছি।”

তিনি বলেন, “হামলাকারী ও ভুক্তভোগী—দুই পক্ষই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন