সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

গোপালগঞ্জে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ দুই পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে একজন শিশু।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।

নিহতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও চার মাসের অন্তঃসত্ত্বা রহিমা বেগম (৩০) এবং একই উপজেলার কলারণ গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন (৭০)।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, দুপুরে ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক মহাসড়কের পাশে থাকা পথচারী রহিমা বেগম, জামাল উদ্দিনসহ চারজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রহিমা বেগম। গুরুতর আহত জামাল উদ্দিনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে একজন শিশু রয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন