সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
খেলা

অবশেষে সাফল্য, রিভিউয়ে উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যাহ্ন বিরতির পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললো বাংলাদেশ। প্রথম সেশনে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় সেশনের শুরুতেই সাফল্য এনে দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

রিভিউ নিয়ে সঠিক সিদ্ধান্তে ভর করে ভাঙলেন লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কার গড়া ৮৮ রানের ওপেনিং জুটি।

২৪তম ওভারে বল হাতে ফিরে তৃতীয় বলে লাইন-লেংথে নিখুঁত এক ডেলিভারি করেন তাইজুল। উদারা ডিফেন্ড করতে চাইলেও বল ব্যাটে আসার আগেই প্যাডে লেগে যায়। সঙ্গে সঙ্গে তাইজুলের জোরালো আবেদন নাকচ করে দেন অনভিজ্ঞ আম্পায়ার প্রাগিথ রাম্বুকভেলা।

তবে থেমে থাকেননি তাইজুল। দলীয় সিদ্ধান্তে রিভিউ নেন তিনি। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল প্যাডে লাগার পর পিচিং, ইমপ্যাক্ট এবং স্টাম্প হিট সবই আম্পায়ারিংয়ের ভাষায় "তিনটি লাল সংকেত", অর্থাৎ আউট নিশ্চিত। সঠিক সময়ে রিভিউ নিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল।

উল্লেখ্য, উদারা এর আগে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ম্যাচের অষ্টম ওভারে প্রায় একইভাবে তাইজুলের এক বল তার প্যাডে লাগলে আপিল করা হয়, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউয়ে দেখা যায়, বল স্টাম্পের ঠিক ওপর দিয়ে যাচ্ছিল। ‘আম্পায়ার্স কল’-এর আওতায় পড়ে রক্ষা পান উদারা এবং দলীয় ৪৪ রানে অক্ষত থাকে জুটি।

তবে দ্বিতীয় সুযোগ আর কাজে লাগাতে পারলেন না উদারা। দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরতে হলো তাকে, আর বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত উইকেটের দেখা।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন