সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশরাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

পিরোলী বাজার বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি ও বীরপ্রতীক মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে পিরোলী বাজার চত্বরে বণিক সমিতির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপদেষ্টা নিখিল চন্দ্র সাহা, সহকারী সম্পাদক সুজল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন জোয়ার্দ্দার, ব্যবসায়ী ফারুক হোসেন, অমিয় রায় ও মুজি শেখ। এছাড়া উত্তম কুমার সাহা, কামাল হোসেন, মফিজুর রহমান, মিশুক, মাহমুদসহ বাজারের শতাধিক ব্যবসায়ী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ফেসবুকে ছড়িয়ে বাজারের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই—অপপ্রচারে জড়িতদের খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।”

ব্যবসায়ী অমিয় রায় বলেন, “আমি ৩০ বছর ধরে এই বাজারে ব্যবসা করছি। বর্তমান সভাপতির নেতৃত্বে বাজারে শৃঙ্খলা ফিরেছে, নেই কোনো চাঁদাবাজি। অপপ্রচার করে তার সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।”

নিখিল চন্দ্র সাহা বলেন, “এই অপপ্রচারের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন