সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৩ জন আক্রান্ত

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা।

এ নিয়ে বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার রোগীই সবচেয়ে বেশি—৮০ জন। এছাড়া বেতাগীতে ২ জন, আমতলীতে ১ জন, বামনায় ৬ জন এবং পাথরঘাটায় ৪ জন শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ২০৬ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৬ জন, বামনায় ১১ জন এবং তালতলী ও পাথরঘাটায় ৮ জন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এখন পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ২২ জন, যাঁদের সবাই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। উপজানাভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ২,২৮৩ জন। অন্যান্য উপজেলায় আক্রান্তের সংখ্যা: পাথরঘাটায় ৯৭, বামনায় ৬১, তালতলীতে ২২, বেতাগীতে ১৮ এবং আমতলীতে ১৪ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জানান, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮০ জন নতুন ডেঙ্গু রোগী। তিনি বলেন, “ভর্তি ও ছাড়পত্রের সংখ্যা সমান থাকায় আপাতত চাপ সামলানো যাচ্ছে, তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়লে হাসপাতালের শয্যাসংকট দেখা দিতে পারে।”

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “আজকের আক্রান্তের সংখ্যা বরগুনায় একদিনে সর্বোচ্চ। প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়। চিকিৎসা দিতে গিয়ে আমাদের বেশ চাপের মুখে পড়তে হচ্ছে।”

তিনি সকলকে বাড়ির ভেতর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশা নিধনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন