সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চার মাস ধরে বন্ধ নড়াইলের পানতিতা-টেপারিপাড়া সড়কের নির্মাণ কাজ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের পানতিতা খেয়াঘাট থেকে টেপারিপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ গত চার মাস ধরে বন্ধ রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মধ্যে মালিকানা নিয়ে বিরোধের কারণে থমকে গেছে গুরুত্বপূর্ণ এই সড়ক প্রকল্পের কার্যক্রম।

মঙ্গলবার (২৪ জুন) সরেজমিনে দেখা গেছে, বর্ষার কাদা ও পানি জমে থাকা সড়কটি এখন পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কেউ জুতা হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আবার বাইসাইকেল কাঁধে করে পার হচ্ছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। সড়কের দুই পাশে রাখা রয়েছে ইটের কোয়ার স্তুপ, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, “রাস্তার কাজ বন্ধ থাকায় বর্ষায় হাঁটতে কষ্ট হয়। মোটরসাইকেল চালানোতো আরও কঠিন। সবচেয়ে কষ্ট পায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা।”

জানা গেছে, সড়কটির উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ৯২৭ টাকা বরাদ্দ দিয়েছে। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ‘ফকির এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও অর্ধেক কাজ হওয়ার পর পাউবো বাধা দিলে নির্মাণ বন্ধ হয়ে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন, “এলজিইডি অনুমোদন দিয়েছিল বলেই আমরা কাজ শুরু করি। কিন্তু পরে পাউবো জানায়, ওয়াপদার আওতাধীন এই সড়কে কাজ করতে হলে তাদের ‘অনাপত্তি সনদ’ (এনওসি) লাগবে। আমরা তখন এনওসি চাইলেও ইতোমধ্যে পাউবো বিশ্বব্যাংকের অর্থায়নে একই সড়কে একটি প্রকল্প অনুমোদন করিয়ে নেয়। ফলে তারা এখন আমাদের কাজ করতে দিচ্ছে না।”

এ প্রসঙ্গে এলজিইডির সদর উপজেলার প্রকৌশলী খাইরুল ইসলাম বলেন, “এনওসি না নেওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।”

এদিকে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, “ওয়াপদার আওতাধীন সড়কে বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলছে। সেই প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো সংস্থাকে কাজ করার অনুমতি দেওয়া সম্ভব নয়।”

এখন সংশ্লিষ্ট দুই দপ্তরের সমন্বয় ছাড়া কাদা-মাখা সড়ক দিয়ে তিন গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ নিরসনের কোনো পথ নেই। দ্রুত সমাধান না হলে বর্ষাকালে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন