সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না : রাজা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, “বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি সমর্থন করে না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার তৃণমূলে গিয়ে জনগণের সঙ্গে থাকার আহ্বান জানালেও, কিছু নেতা সেই নির্দেশ অমান্য করে সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন।”

সোমবার (২৩ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “পাবনা-৩ এলাকায় বিএনপির কিছু নেতার কার্যকলাপ দলীয় আদর্শ পরিপন্থী। জনগণের সুখ-শান্তি-সমৃদ্ধির লক্ষ্যে আমরা যখন তৃণমূলে গিয়ে বৈঠক করছি, তখন একটি চক্র আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তারা তারেক রহমানের নির্দেশ মানছে না। যারা দলের নাম ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজি করছে, তাদের রুখে দাঁড়াতে হবে।”

বক্তব্যে তিনি অভিযোগ করেন, চাটমোহর উপজেলার উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ ভাঙ্গুড়া উপজেলায় টানা ১৭ বছর একজনই এমপি থাকায় উন্নয়ন কার্যক্রম ঐ এলাকাতেই সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, “এবার আমরা চাটমোহর থেকেই ধানের শীষের প্রার্থী চাই। বাইরের প্রার্থী জনগণ মেনে নেবে না।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা সাদেক আলী মোল্লা এবং অনুষ্ঠান পরিচালনা করেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—চাটমোহর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রবীণ বিএনপি নেতা ফয়েজ ই-ইলাহী বুলু, আলহাজ আব্দুল জব্বার মাস্টার, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনুস আলী ইনু, সাইফুল ইসলাম মাস্টার, জহুরুল ইসলাম মেম্বার, বেলাল হোসেন, রবিউল করিম, আল-আমিন তালুকদার, মমিনুর রহমান চঞ্চল, রুহুল আমিন, মোবারক হোসেন, রেজাউল করিম বাবু, নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম, মামুন, শাকিবসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বে দলের আদর্শে বিশ্বাস রেখে ঐক্যবদ্ধ থেকে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন