সর্বশেষ

জাতীয়আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
আইন-আদালত

নির্বাচনী প্রহসনের মামলায় সাবেক সিইসি নূরুল হুদার ৪ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ জুন, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনী প্রহসনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় নূরুল হুদাকে ঘিরে ‘মব’ তৈরি হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাকে হেনস্তা করা হয় এবং জুতার মালা পরানো হয়। ঘটনাটি ভিডিওচিত্রে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ জানায়, বিএনপির করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। তিনি একইসঙ্গে দলটির ‘মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ’ কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার হরণ করে প্রহসনের মাধ্যমে পরিচালিত হয়েছে।

সাবেক সিইসি নূরুল হুদার নেতৃত্বে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স পূরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা পরে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন