সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

সোমবার নগর ভবনের তালা খুলবে ইশরাক সমর্থকরা, থাকবে প্রশাসকের কক্ষে তালা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ জুন, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রায় ৩৯ দিন ধরে চলা আন্দোলনের পর আগামী সোমবার (২৩ জুন) খুলে দেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন। তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষে তালা বহাল থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২২ জুন) নগর ভবনে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনরত নেতারা। তারা বলেন, নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম চালু থাকলেও কিছু শর্ত আরোপ থাকবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের আগের কোনো বিল তারা ছাড় দিতে দেবেন না।

আন্দোলনের সমন্বয়ক এবং সাবেক সচিব মশিউর রহমান বলেন, “ইশরাক হোসেনকে শপথ না করিয়ে আদালত ও সংবিধান লঙ্ঘন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “ঢাকাবাসী হিসেবে আমরা স্থানীয় সরকার উপদেষ্টার সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। তবে নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”

যেসব সেবামূলক কার্যক্রম চালু রাখতে আহ্বান
মশিউর রহমান জানান, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশান সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, বাজার কর আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, সড়কবাতি প্রজ্বলনসহ সব সেবামূলক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী, স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্ট সরকারের অনুগত কেউ নগর ভবন বা এর আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করলে তাদের প্রতিহত করা হবে। কেউ দায়িত্বে গাফিলতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

নিয়োগ কার্যক্রম স্থগিতের ঘোষণা
তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দেশে-বিদেশে দুর্নীতির পাহাড়সম অভিযোগ রয়েছে। তাই তার নেতৃত্বে ডিএসসিসিতে নতুন কোনো নিয়োগ দেওয়া হলে তা প্রতিহত করা হবে। “সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে,” বলেন তিনি।

৫৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন