সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

রাজশাহীর রিহ্যাব সেন্টারে নির্যাতনে রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর একটি সরকারি মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) নির্যাতনের শিকার হয়ে মিলন সওদাগর (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকায় অবস্থিত ‘রাজশাহী রিহ্যাব সেন্টার’-এ এ ঘটনা ঘটে।

মিলন সওদাগর রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ মিল্লিক গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযোগে মিলনের বড় মেয়ে মেহরির আক্তার মেহের বলেন, “আমার বাবার হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। তার মুখে ও গালে থাপ্পড়ের চিহ্ন ছিল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা দুই বোন মানসিকভাবে দুর্বল, কিছু করতে পারিনি। কিন্তু আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছি।”

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “সেখানে গিয়ে রোগীর হাত বাঁধার আলামতসহ বেশ কিছু বিষয় পেয়েছি। তবে মিলন আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা মামলা করতে অনিচ্ছুক হলেও আমরা তদন্ত শুরু করেছি।”

তিনি আরও বলেন, “কোনো রিহ্যাব সেন্টার আইনগতভাবে রোগীর হাত-পা বাঁধতে পারে না। আমরা ঘটনাটির প্রকৃত কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছি।”

এদিকে, রাজশাহী রিহ্যাব সেন্টারের নির্বাহী পরিচালক রবিউল ইসলাম বলেন, “মিলন সওদাগর মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গাঁজা ও মদ সেবনের কারণে তার শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্রেশার, আলসার ও কিডনির সমস্যাও ছিল। শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। বিষয়টি পরিবারের সঙ্গে সমন্বয় করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “এত অসুস্থ একজন মানুষকে নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। এটি মানবিকতা পরিপন্থী কাজ।”

ঘটনাটি নিয়ে রাজশাহী জুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

৪৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন