সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে : ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ইতিবাচকভাবে কাজ শুরু করেছে এবং জনগণকে নতুন করে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে। তারা ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে।

শনিবার (২১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

লন্ডন বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “বৈঠকের আগে ও পরে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা আশাবাদী হচ্ছি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।”

তিনি বলেন, “আমরা আশা করি, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

নতুন রাজনৈতিক শক্তির উত্থান সম্পর্কে তিনি জানান, কয়েকটি নতুন দল আত্মপ্রকাশ করছে এবং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল রোববার (২২ জুন) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে। তাদের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “এই তরুণ রাজনৈতিক নেতৃত্ব বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছে। তাদের নেতৃত্ব ভবিষ্যতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, কিছু বিষয়ে এখনো হয়নি। যেখানে সম্ভব, আমরা সংস্কার বাস্তবায়ন করব। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, তা নির্বাচনের পর সংসদে আলোচনা করে সমাধানে পৌঁছানো হবে।”

সরকারবিরোধী গণআন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “জনগণের এই আন্দোলন আংশিকভাবে সফল হয়েছে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা জনগণের সামনে একটি নতুন আশা জাগাতে সক্ষম হয়েছি যে, এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সম্প্রতি জানা গেছে, সুইস ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমা হয়েছে। এসব অর্থ কার, কীভাবে সেখানে গেল, তা অজানা। তবে এটি স্পষ্টভাবে প্রমাণ করে, ফ্যাসিস্ট শাসনামলে কীভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে।”

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন