সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সদ্য জারিকৃত সরকারি চাকরি অধ্যাদেশকে 'কর্মচারীবিরোধী' এবং 'কালো আইন' হিসেবে আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে সরকার কর্মচারীদের স্বার্থকে উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, যা ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।

সমাবেশে ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। তারা বলেন, এই নতুন ভাতা কার্যকর হলে বর্তমানে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা কর্মচারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বক্তারা দাবি করেন, বর্তমান সুবিধাগুলো বহাল রেখে নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

প্রতিবাদ কর্মসূচিতে সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
 

৪০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন