সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

হাসপাতালের টয়লেট থেকে করোনা রোগীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর রহমান (৬৫) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের করোনা ইউনিটের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করার সময় টয়লেটের দরজা ভাঙতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান ৯ জুন অসুস্থ হয়ে রামেকের মেডিসিন বিভাগে ভর্তি হন। শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরে ১৬ জুন তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, সকালবেলা মনসুর রহমান পরিবারের একজন সদস্যের সহায়তায় টয়লেটে যান। করোনা ইউনিটে রোগীদের নিরাপত্তার জন্য টয়লেটের দরজা পুরোপুরি বন্ধ না করার পরামর্শ দেওয়া হলেও তিনি সেটি মানেননি। দরজা বন্ধ করে ভেতরে গিয়ে পড়ে যান। বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। এরপর দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রয়োজন হতে পারে, তবে প্রাথমিকভাবে এটি হার্ট অ্যাটাক বলেই মনে করা হচ্ছে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন