সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
রাজনীতি

মৌলভীবাজারে এনসিপির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন খালেদ হাসান।

গতকাল (বুধবার) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম, শাহ মিসবাহ এবং সৌমিত্র দেব।কমিটির বাকি সদস্যরা হলেন কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ এবং হোসাইন আহমদ।

 

এই সমন্বয় কমিটি আগামী তিন মাসের জন্য অথবা আনুষ্ঠানিক আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

প্রধান সমন্বয়কারী খালেদ হাসান প্রথম আলোকে জানান, তিনি একজন পেশাদার ব্যবসায়ী এবং একটি ফার্মেসির মালিক। শিক্ষাজীবনে তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৫ সাল থেকে ব্যবসায় যুক্ত থাকলেও রাজনীতির সঙ্গে আর সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। নতুন এই কমিটির বেশিরভাগ সদস্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত; কেউ কেউ বিভিন্ন ব্যাংক ও বীমা খাতে কর্মরত, আবার অনেকেই সদ্য ছাত্রজীবন শেষ করেছেন।

 

খালেদ হাসান আরও জানান, কমিটির অনেক সদস্যই গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। জেলার সাতটি উপজেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এই কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূলে বিস্তারের পরিকল্পনা রয়েছে।

 এনসিপির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ বলেন, এই সমন্বয় কমিটি মূলত একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ। আগামী তিন মাস দলকে মাঠপর্যায়ে সংগঠিত ও কার্যকর করতে এটি কাজ করবে। এরপর পর্যায়ক্রমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে চূড়ান্ত জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন