সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়ায় জব্দকৃত ৮০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় আলাদা দু'টি যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মৎস্য ধরার জাল, তেলের ড্রাম ও নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসব অভিযানে মোট আটজন নৌকার মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী মানিকের চর এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম। এতে বিজিবি এবং আনসারের সদস্যরাও অংশ নেন।

অভিযানে মোট ২৮৮০ কেজি অবৈধ বেহুন্দী জাল, ১৫টি তেলের ড্রাম ও ৬টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৭৫ হাজার টাকা। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারায় ৬ জন নৌকার মালিককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে জব্দকৃত জাল ও তেলের ড্রাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, একই দিন দুপুরে জেলার মিরপুর উপজেলার গরুর হাট সংলগ্ন এলাকায় আরেকটি যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে ৪৭০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫ হাজার টাকা। অভিযুক্ত ২ জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত কারেন্ট জালও মিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম, চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযান বিজিবির জিরো টলারেন্স নীতির একটি কার্যকর উদাহরণ, ভবিষ্যতেও এই ধরনের অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন