সর্বশেষ

ধর্ম

একজন জীবন্ত হাদীস গ্রন্থের বিদায়

প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হক ছাহেবের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন, হাদীস শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত ও ঝালকাঠি এন. এস. কামিল মাদ্রাসার প্রাক্তন হেডমুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হক ছাহেব পটুয়াখালীর একটি হাসপাতালে আজ ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

তিনি ছিলেন ১৮০০ শতাব্দীর খ্যাতিমান সুফি সাধক ও মোজাদ্দিদ হযরত শাহ সূফী খাজা ফয়জুদ্দিন (রহ.)-এর মেয়ে কুলের দৌহিত্র। মাওলানা আব্দুল হক ছাহেব ছিলেন ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর একান্ত সহচর ও অন্তরঙ্গ অনুসারী।

সততা, বিনয়, নিরহংকার জীবনাচার এবং গভীর ইলমী মেহনতের জন্য তিনি দক্ষিণাঞ্চলে ছিলেন অগণিত আলেম, তালিবে ইলম ও ধর্মপ্রাণ মানুষের নিকট শ্রদ্ধার পাত্র। অনেকেই তাঁকে “জীবন্ত হাদীস গ্রন্থ” বলে আখ্যায়িত করতেন, কারণ তিনি শুদ্ধ সনদ ও বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে বহু হাদীস মুখস্থভাবে পাঠ ও ব্যাখ্যা করতেন।

মরহুমের নামাজে জানাজা বিকেল ৫টায় তাঁর নিজগ্রাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নুরিয়াবাদ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেশের আলেম সমাজ, শিক্ষার্থী ও ধর্মানুরাগী মহলে তাঁর ইন্তেকালে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও দরবার শরীফ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করা হয়েছে।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন