সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

দুই বাংলার শিল্পীদের ঐক্য কাম্য: জয়া আহসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন পর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি ছবি রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই কলকাতায় নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

গত শনিবার কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয়েছে। আগের ছবির মতো এবারও রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন করে যোগ হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।

ছবির গল্প গড়ে উঠেছে একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হওয়া তিন চরিত্র সুমন (কৌশিক সেন), তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী গাঙ্গুলী) এবং বর্তমান স্ত্রী মেঘনা (জয়া আহসান)। এর আগে প্রথম পর্বে সুমনের অসুস্থতা ঘিরে তিনজনের সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছিল।

নতুন ছবিটি নিয়ে আশাবাদী জয়া আহসান বলেন,
‘কৌশিকদার সঙ্গে কাজ করাটা বরাবরই আনন্দের। প্রতিদিনের কাজ আমাকে নতুন অভিজ্ঞতা দেয়, শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করে। এবারও চূর্ণী গাঙ্গুলীর মতো একজন দক্ষ অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাচ্ছি, যা আমার চরিত্রের বিকাশে সহায়ক হবে।’

শুটিংয়ে যোগ দেওয়ার আগ পর্যন্ত ঢাকায় ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এর প্রচারণায় ব্যস্ত সময় কাটান জয়া। সিনেমা দুটির প্রতি দর্শকের আগ্রহে দারুণ খুশি তিনি।

এদিকে, কলকাতায় নতুন কাজ শুরুর আগে দুই বাংলার শিল্পীদের মধ্যে আরও সহযোগিতা ও সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জয়া আহসান। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন:

‘শিল্পীদের মধ্যে কোনো প্রকার বিচ্ছিন্নতা কাম্য নয়। আমরা তো এক ভাষায় কথা বলি, এক সংস্কৃতিতে বেড়ে উঠেছি। আমাদের আবেগ, অনুভব, মূল্যবোধ—সবই এক। তাহলে বিচ্ছিন্নতার জায়গা কোথায়? শিল্পী মাত্রই সীমান্তের ঊর্ধ্বে। আমাদের উচিত গ্লোবাল চিন্তায় কাজ করা, বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাভাষী মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা।’

রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্নে জয়া বলেন,
‘রাজনৈতিক বিষয়গুলো নীতিনির্ধারকদের হাতে। আমরা চাই দুই বাংলার সাধারণ মানুষের মধ্যে যেন কখনো কোনো বিদ্বেষ বা অসহিষ্ণুতা না থাকে। আমরা বরং সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।’

৫৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন