সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পাবিপ্রবির তিন শিক্ষার্থী আন্তর্জাতিক এআই প্রতিযোগিতার ফাইনালে

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর উদ্ভাবনী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছেন।

‘IEEE YESIST 12-2025’ শিরোনামের এই প্রতিযোগিতাটি সামাজিক সমস্যার প্রযুক্তিনির্ভর টেকসই সমাধান খোঁজার লক্ষ্যে আয়োজিত হয়। এতে বিশ্বের এক হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বটি আগামী ২৩ ও ২৪ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে নির্বাচিত তিন শিক্ষার্থী হলেন—চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বাপ্পি, নাইমুর রহমান ও কর্ণেল আহমেদ রাহুল। তারা সম্মিলিতভাবে উপস্থাপন করেছেন ‘ইন্টেলিজেন্স সেফগার্ড’ নামের একটি এআই-ভিত্তিক স্মার্ট ডিটেকশন ও ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম। অনলাইনে জমা দেওয়া এই প্রজেক্ট বিচারকদের নজর কাড়ে এবং বিশেষ বিভাগে উত্তীর্ণ হয়ে ফাইনালে জায়গা করে নেয়।

প্রজেক্টটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল।

তিনি বলেন, “এই অত্যাধুনিক সিস্টেমটি মানুষের কণ্ঠ, ছবি, ভিডিও ও যানবাহনের নাম্বার প্লেট বিশ্লেষণের মাধ্যমে অপরাধ শনাক্ত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে প্রযুক্তিটি তাৎক্ষণিকভাবে অপরাধ সনাক্ত করতে পারবে, যা অপরাধ কমাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিন শিক্ষার্থীর এই অসামান্য কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ। এটি বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।”

৫৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন