সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চালক-হেলপার নির্দোষ প্রমাণ, মালিক হয়রানির শিকার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৬ জুন, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় ডাকাতির কবলে পড়ে ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং ডাকাত দলের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পরও ভুক্তভোগী ট্রাক চালক ও হেলপারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে ট্রাকটির মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চালক।

রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তোলেন সদর উপজেলার বুধহাটা ইউনিয়নের আছাদ আলী। তিনি জানান, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-ট-১১-০৪২৩ নম্বরের ট্রাকটি চালিয়ে আসছিলেন। গত ১১ মে ট্রাকটি দিয়ে ঢাকা থেকে সয়াবিন তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় ডাকাতদলের হামলার শিকার হন। ডাকাতরা চালক ও হেলপারকে গাছের সাথে বেঁধে ট্রাকটি ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয় পুলিশ তাদের আটক করে এবং কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় প্রথমে ট্রাক মালিক ইকবাল হোসেন থানায় মামলা করলেও পরে পুলিশ নিজে বাদী হয়ে মামলাটি গ্রহণ করে। তদন্তের ভিত্তিতে পুলিশ মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে এবং তিনজন ডাকাতকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া তেলও।

চালক আছাদ আলীর দাবি, ট্রাক ও মালামাল উদ্ধার এবং প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হওয়ায় প্রমাণিত হয় যে, তিনি ও হেলপার আশিক ইসলাম কোনোভাবেই ঘটনার সাথে জড়িত ছিলেন না। বরং তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

তিনি আরও জানান, জামিনে মুক্তির পর ৫ জুন ব্রহ্মরাজপুর হাটে গরু বিক্রি করতে গেলে ট্রাক মালিক ইকবাল হোসেন ও তার ছেলে রিয়াদ হোসেন তাকে হুমকি প্রদান করে এবং মারধরের চেষ্টা করে। এ সময় তারা বলেন, ট্রাক ছিনতাইয়ের ক্ষতিপূরণ না দিলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে ও প্রাণনাশের হুমকিও দেয়।

আছাদ আলী বলেন, এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২৩৪) করেছেন এবং এখনও নানা ধরনের হুমকি-ধামকির শিকার হচ্ছেন। তিনি এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ট্রাক মালিক ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “চালকের কাছে আমি ৩৫ হাজার ৫০০ টাকা পাবো। পাওনা টাকা না দিয়ে সে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন